গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশেষ ট্রাভেল পাসের মেয়াদ বাড়ালো মালয়েশিয়া
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 105
বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ মাল্টিপল-এন্ট্রি ট্রাভেল পাসের মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে ১২ মাস করেছে মালয়েশিয়া সরকার। শুক্রবার সংসদে ২০২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন।
তিনি জানান, মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (MIDA) এখন থেকে বিনিয়োগকারীদের কাছে সরাসরি এই ইনভেস্টর পাসের প্রস্তাব দেবে। বিশেষ করে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স খাতে বহুজাতিক কোম্পানি ও সম্ভাব্য বিনিয়োগকারীদের টার্গেট করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, রেসিডেন্স পাস–ট্যালেন্ট ফাস্ট ট্র্যাক স্কিম চালু থাকবে। এর আওতায় কৌশলগত বিনিয়োগকারীদের নিয়ে আসা দক্ষ পেশাজীবীদের দ্রুত অনুমোদন দেওয়া সম্ভব হবে।
এ স্কিমে সংশ্লিষ্ট বিদেশি পেশাজীবীরা তিন বছর পর্যন্ত অ্যামপ্লয়মেন্ট পাস ছাড়াই মালয়েশিয়ায় কাজ করতে পারবেন।
Tag :




















