Dhaka ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি ভয়ংকর হতে পারে: দুদু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 81

আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ংকর রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ধর্ম, নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের চেয়ে ক্ষমতা বড় না হোক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

দুদু বলেন, “সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তা না হলে, দেশবিরোধী ষড়যন্ত্র আরও গভীর হবে। পার্শ্ববর্তী একটি দেশের ভয়ংকর শক্তি এই ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে, আর সেখানেই স্বৈরাচার শেখ হাসিনা আশ্রয় নিচ্ছেন।”

বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকার কড়া সমালোচনা করে তিনি বলেন, “ভারত কখনোই বাংলাদেশের গণতন্ত্র বা স্বাধীনতার পক্ষে ছিল না। তারা বরাবরই নিজেদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করেছে। এই দেশটিকে তারা কেবল শোষণের ক্ষেত্র হিসেবে দেখে।”

বিএনপি ও জামায়াতসহ সব রাজনৈতিক দল নিজেদের মত প্রকাশের অধিকার রাখে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, “একটি বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তা হলো জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। জনগণ পরপর তিনটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। নির্বাচনগুলো ছিল ভোটাধিকার হরণের নিদর্শন। তাই আসন্ন নির্বাচনটি অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি ভয়ংকর হতে পারে: দুদু

প্রকাশের সময় : ০৫:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫