Dhaka ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কোনো ফি দিতে হবে না গাজীপুরে আবারও ওষুধ কারখানায় আগুন নদীতে ধরা পড়া ৯০ কেজির বাঘাইড় বিক্রি ১ লাখ ৩৫ হাজারে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
এনসিপিকে মির্জা ফখরুল

আমরা তো শাপলা দিতে বাধা দেইনি, ধানের শীষ নিয়ে টানাটানি কেন?

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০২:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 101

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা মার্কা না দিলে ধানের শীষ প্রতীক বাতিল করতে হবে—এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “ভাই, আমরা তো তোমাদের মার্কা দিতে বাধা দেইনি। কোন মার্কা দেবে, তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন?”

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “ধানের শীষ অপ্রতিরোধ্য। সারাদেশে ধানের শীষের স্লোগান উঠেছে। এটাকে আটকে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীরা চলে যেতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “যতই সংস্কার করি, কৌশল আবিষ্কার করি, কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না।”

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) শাপলা প্রতীক বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতারা। বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নির্বাচন কমিশনের সামনে দুটি পথ—হয় শাপলা প্রতীক দিতে হবে, না হলে প্রতীকের তালিকা থেকে ধানের শীষ ও সোনালি আঁশ বাদ দিতে হবে।”

তিনি আরও জানান, “শাপলা প্রতীকের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আইনি কোনো বাধা নেই বলে আমরা আশা করছি এটি পাব।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনসিপিকে মির্জা ফখরুল

আমরা তো শাপলা দিতে বাধা দেইনি, ধানের শীষ নিয়ে টানাটানি কেন?

প্রকাশের সময় : ০২:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫