Dhaka ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার সুযোগ নেই : আমীর খসরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 93

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, “দেশের জনগণ ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যার সমাধানের দায়িত্ব দেয়নি। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়েই এগিয়ে যেতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে যতটা ঐকমত্য হবে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে না, সেগুলো আগামী নির্বাচনের পর সমাধান হবে।”

তিনি আরও বলেন, “বিএনপির দেওয়া অনেক প্রস্তাবেই এখনো ঐকমত্য আসেনি, আমরা তা মেনে নিয়েছি। তাই অন্য দলগুলোকেও মেনে নেওয়া উচিত।”

নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে আমীর খসরু বলেন, “কোনো দল কী করছে, তা তাদের নিজস্ব বিষয়। বিএনপি কখন প্রার্থী ঘোষণা করবে, তা সময়মতো জানানো হবে। ভেবে-চিন্তে দল সঠিক সিদ্ধান্ত নেবে। বড় দল হিসেবে বিএনপিতে একাধিক প্রার্থীতার প্রত্যাশা থাকবেই, তবে দল যাকে মনোনীত করবে, সবাই তাকেই সমর্থন দেবে।”

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, “স্কিল ডেভেলপমেন্ট এখন সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। টেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশে আমরা গুরুত্ব দিচ্ছি। অর্থনৈতিক অগ্রগতির জন্য অভিজ্ঞতা বিনিময় জরুরি। জার্মানির সঙ্গে যৌথভাবে কাজ করা এবং বর্তমান বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার সুযোগ নেই : আমীর খসরু

প্রকাশের সময় : ০৪:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫