মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

দুর্দান্ত ফিচারে ভরা এআই স্মার্ট চশমা উন্মোচন মেটার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 139

এবার দুর্দান্ত ফিচারে ভরা এআই স্মার্ট চশমা উন্মোচন করেছে মেটা। মোবাইল ফোনের ওপর নির্ভরতা কমাতে এই প্রযুক্তি উন্মোচন করেছে তারা।

মেটা জানিয়েছে, চশমাটি ব্যবহারকারীর পার্সোনাল সুপারইন্টেলিজেন্স বাড়াতে সাহায্য করবে। এছাড়া এর মাধ্যমে স্মৃতি শক্তি উন্নত, চারপাশের তথ্য সহজে বোঝা এবং দ্রুত সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।

সুবিধাঃ

রে-বেন ব্র্যান্ডের লোগোযুক্ত নতুন এ স্টাইলিশ চশমায় রয়েছে অত্যাধুনিক সব সুবিধা। এটি হাতের ইশারায় নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবহারকারীর কাজ সহজ করবে। চশমাটির ডান লেন্সে ছোট এআর ডিসপ্লে রয়েছে। এটি নোটিফিকেশন, ম্যাপ নির্দেশনা, ইনস্ট্যান্ট চ্যাট, কল এবং লাইভ ট্রান্সলেশন প্রদর্শন করতে পারে।

চশমায় এআই ফিচার যুক্ত থাকায় এটি ছবি, ভয়েস কমান্ড এবং ভিজ্যুয়াল ইনপুটের মাধ্যমে কাজ করতে পারে। ফোন স্পর্শ না করেই হাতের ইশারার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারঃ

চশমাটি দিয়ে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারসহ অন্যান্য অ্যাপের সঙ্গে সংযোগ থাকা যাবে। লাইভ ট্রান্সলেশন সুবিধা থাকায় এর মাধ্যমে কথোপকথন রিয়েল-টাইমে সাবটাইটেল আকারে দেখা যাবে।

বৈশিষ্ট্যঃ

ক্লাসিক ওয়েফেরার স্টাইলের ডিজাইন এবং ওয়াটার-রেসিস্ট্যান্ট বৈশিষ্ট্য থাকায় চশমাটিকে সাধারণ চশমার মতোই দেখায়।

এ চশমার ব্যাটারি লাইফ প্রায় ৬ ঘণ্টা। তবে রিস্টব্যান্ড ব্যবহার করলে কিছুটা বেশি সময় চালানো যাবে। চশমার গ্লাসে এলইডি থাকায় দেখা যাবে কখন নিরাপত্তা নির্দেশিকা ক্যামেরা চালু আছে।

মূল্যঃ

মেটা চশমাটির মূল্য নির্ধারণ করেছে ৭৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর দাম দাঁড়ায় প্রায় ৯৭ হাজার ৩৫৫ টাকা। তবে আমদানির খরচ ও ট্যাক্স যোগ করা হলে দাম আরও বাড়তে পারে।

উল্লেখ্য, মেটার তৈরি নতুন এআই স্মার্ট চশমাটি পুরোপুরি স্মার্টফোনের বিকল্প নয়। বর্তমানে এটি স্মার্টফোনের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হলেও প্রযুক্তির উন্নতির সঙ্গে এটি আরও উন্নত ভার্সনে রূপান্তর করা হবে যা ভবিষ্যতে হয়ে উঠতে পারে স্মার্টফোনের শক্তিশালী বিকল্প।

এই প্রযুক্তি ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে ডিভাইস প্রেমিদের মাঝে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আশা প্রকাশ করে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুর্দান্ত ফিচারে ভরা এআই স্মার্ট চশমা উন্মোচন মেটার

প্রকাশের সময় : ০৬:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫