Dhaka ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি : সিইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 94

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবারের নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন তিনি। দেশের জন্য কিছু করার তাগিদ থেকেই এই নির্বাচনকে তিনি শেষ সুযোগ হিসেবে দেখছেন এবং জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চান।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন সিইসি। সংলাপে অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, “রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা এবার প্রবাসী, সরকারি চাকরিজীবী ও হাজতিদের ভোটের আওতায় আনতে উদ্যোগ নিয়েছি। এজন্য পোস্টাল ব্যালটের হাইব্রিড পদ্ধতি তৈরি করেছি।”

তিনি আরও বলেন, “ভোটার তালিকা হালনাগাদের সময় ভোটারদের আগ্রহ বেড়েছে। নারী-পুরুষ ভোটারের পার্থক্য ৩০ লাখ থেকে কমিয়ে এনেছি। এবিউজ অব এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহারসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।”

নিজের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, “আমার বয়স ৭৩ বছর। জীবনে আর কিছু চাওয়ার নেই। এটা আমার শেষ সুযোগ—একটা সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই লক্ষ্য।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি : সিইসি

প্রকাশের সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫