Dhaka ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ

শেরপুরে নিখোঁজের ৩৬ ঘন্টা পর ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 147

 শেরপুরে নিখোঁজের ৩৬ ঘন্টা পর ডোবা থেকে আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৬৫) নামে এক মনোহারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে শহরের সাতানীপাড়া এলাকার হরিজন পল্লীর পিছনের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোতালেব পার্শ্ববর্তী গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মোতালেব বাড়ী থেকে বেরিয়ে আর বাড়ী ফিরে আসেননি। অনেক খোঁজাখুজির পর তার কোন সন্ধান না পেয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। শনিবার বিকেলে শহরের সাতানীপাড়া এলাকার হরিজন পল্লীর পেছনের ডোবা থেকে মোতালেবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়দুল আলম জানান, মরদেহ সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাপসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাদন্তের পর মোতালেবের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবিষয়ে শেরপুর সদর থানায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেরপুরে নিখোঁজের ৩৬ ঘন্টা পর ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০২:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫