সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন লাঞ্চের আগে মার্করামকে ফেরানোর আনন্দ হাসানের জেসুসের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে পর্তুগাল ক্যাম্প ছাড়লেন বের্নার্দোও! সাবেক চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ সোবহানের উপর হামলার অভিযোগ প্রথম বলেই আউট রবিন, আগের রাতের গল্প শোনালেন তানজিদ এক এনআইডিতে পাঁচটির বেশি সিম নয়, থাকছে ফেস ভেরিফিকেশন নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার সিক্সের আশা ঝুলে গেল বাংলাদেশের যার সঙ্গে সংঘর্ষে মৃত্যু, নিষেধাজ্ঞা পেলেন সেই গোলরক্ষক সন্তান না হওয়ায় বিয়ে ভাঙার ভিডিও ভাইরাল, পেলেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের গবেষণাগারে সার্ভার দিয়েছে গ্রামীণফোন

বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০৯:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 107

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন এবং মঞ্চসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, সংঘর্ষ থেমে থেমে চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে রয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, আসনটিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন। এতে ক্ষুব্ধ মনোনয়নবঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা ইকবাল হোসেনের সমাবেশে হামলা চালান। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি পক্ষ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। আমি প্রশাসন ও দলের পক্ষ থেকে এর কঠোর শাস্তি দাবি করছি।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দিদারুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যৌথ বাহিনী সতর্ক অবস্থানে আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

প্রকাশের সময় : ০৯:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫