গুরুত্বপূর্ণ সংবাদ:
ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু
জনতার আদালত অনলাইন
- প্রকাশের সময় : ১০:৪৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 101
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া (৩৫) মারা গেছেন।
সোমবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুলহাস উদ্দিন উপজেলার কৈয়ারচালা গ্রামের সাজু মিয়ার ছেলে।
ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান জানান, গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়, এতে সেটি সম্পূর্ণ পুড়ে যায়। চালক জুলহাস মিয়া বাসের ভেতরেই দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Tag :




















