Dhaka ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া প্রস্তাব দিতে পারে: আলী রীয়াজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 83

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একমত না হলে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া প্রস্তাব দিতে পারে।

রবিবার (৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আলী রীয়াজ বলেন, “বাস্তবায়ন প্রক্রিয়ায় নিয়ে রাজনৈতিক দলগুলো ছয়টি প্রস্তাব দিয়েছিল। আমরা বলেছিলাম, এই ছয়টি প্রক্রিয়া আলাপ–আলোচনার মাধ্যমে যদি এক স্থানে আসে, তবে তা কার্যকর করা সহজ হবে।”

তিনি আরও জানান, “উপস্থিত ৩০টি রাজনৈতিক দল যদি একটি সম্মিলিত প্রস্তাব দেয়, আমরা সেটি অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করতে পারব। আমরা বলব, এটি বাস্তবায়নের পথ এভাবে বিবেচনা করতে পারেন।”

জানা গেছে, জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলোর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রবিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে মূলত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মতপার্থক্য কতটা কমেছে তা শোনা হয়। দলগুলো চাইলে বিশেষজ্ঞদের পরামর্শও প্রস্তাব আকারে দিতে পারে কমিশন।

উল্লেখ্য, ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। খসড়া প্রায় চূড়ান্ত হলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনও ঐকমত্য নেই, ফলে চূড়ান্ত সনদ প্রকাশ আটকে আছে। এর আগে শনিবার (৪ অক্টোবর) কমিশন জুলাই সনদ চূড়ান্ত করার প্রস্তুতি পর্যালোচনা এবং বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পুনঃবিশ্লেষণ করেছিল।

প্রসঙ্গত, আলোচনার আগে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব এবং কমিশনের অবস্থান উপস্থাপন করা হয়। ড. মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া প্রস্তাব দিতে পারে: আলী রীয়াজ

প্রকাশের সময় : ১২:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫