Dhaka ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০৯:৫২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 97

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেছেন, আহমদ রফিকের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে, জাতি তাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা লিখেন, আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের এক অগ্রগণ্য সাক্ষী ও সংগ্রামী কণ্ঠস্বর। একই সঙ্গে তিনি ছিলেন অনন্যসাধারণ কবি, প্রাবন্ধিক, গবেষক ও রবীন্দ্রতত্ত্ব চর্চার দিশারি। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, রবীন্দ্রচর্চায় দুই বাংলায় সমান শ্রদ্ধা অর্জন করেছেন আহমদ রফিক। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করেছে, যা তার বিদগ্ধতার স্বীকৃতি।

তিনি জানান, দেশের সংস্কৃতি ও মুক্তচিন্তার জগতে আহমদ রফিকের প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি। দৃষ্টিশক্তি ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি শেষ দিন পর্যন্ত জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন। প্রধান উপদেষ্টা শোকসন্তপ্ত পরিবার, শুভানুধ্যায়ী ও সাহিত্য–সংস্কৃতিমনা জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহমদ রফিক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রকাশের সময় : ০৯:৫২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫