খাগড়াছড়ি-চট্টগ্রাম ও ঢাকা সড়কে অবরোধ শিথিল
- প্রকাশের সময় : ০১:৫৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 60
খাগড়াছড়ির গুইমারায় সংঘটিত ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা ও নিহতদের মরদেহ সৎকারের সুবিধার্থে ঢাকা-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল করা হয়েছে।
তবে অন্যান্য সড়কে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী অবরোধ কার্যক্রম বহাল থাকবে। সোমবার সকাল ১০টার দিকে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংঘর্ষে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা থেকে একটি চিকিৎসক দল খাগড়াছড়িতে পৌঁছাবে। তাদের যাতায়াতে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বস্তরের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার থেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় জুম্ম ছাত্র-জনতা।












