১৭ বছর হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করেছে আ.লীগ: মঈন খাঁন
- প্রকাশের সময় : ১০:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 105
নরসিংদীর ঘোড়াশালে নির্বাচনি এক পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে একক কর্তৃত্ব আরোপ করেছে তারা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার-অনাচারে অতিষ্ট হয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার চেয়েছিল। কিন্তু সেখান থেকেও কোনো সুফল মেলেনি। কারণ আওয়ামী লীগ মুখে এক কথা বলে, কাজে করে উল্টোটা।’
তিনি আরও বলেন, ‘বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান—এটা জাতীয়তাবাদের মূল দর্শন। জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে, তবে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করবে বিএনপি।’























