Dhaka ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, সম্প্রীতি বজায় রাখার আহ্বান কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও এখন কলে যুক্ত হতে পারবেন শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

মৌলবাদীরা ক্ষমতায় এলে দেশ আফগানিস্তান-সিরিয়ার মতো হয়ে যাবে: বুলু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 86

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘বাংলাদেশে যদি কোনো মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় আসে, তাহলে এই দেশ আফগানিস্তান কিংবা সিরিয়ার মতো পরিণতির দিকে যাবে। দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শ্রী শ্রী রাম ঠাকুর সমাধি আশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার ২৬টি পূজামণ্ডপে এ অনুদান বিতরণ করা হয়।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘এক সময় ভারতের অসাম্প্রদায়িক চরিত্র ছিলো, কিন্তু তা এখন অনেকটাই পাল্টে গেছে। বাংলাদেশেও যদি কোনো মৌলবাদী শক্তি প্রভাব বিস্তার করে, তাহলে আমাদের সবাইকে চরম মূল্য দিতে হবে। তাই এখনই সচেতন হওয়ার সময়।’

তিনি আরও বলেন, ‘আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের অর্জন ধরে রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান ও দেশের ভবিষ্যৎ রক্ষায় মূল্যবান ভোটটি সঠিকভাবে প্রয়োগ করুন।’

অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন- বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস (সভাপতিত্ব করেন), নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামিমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মৌলবাদীরা ক্ষমতায় এলে দেশ আফগানিস্তান-সিরিয়ার মতো হয়ে যাবে: বুলু

প্রকাশের সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫