Dhaka ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি

বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:২৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 93

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভা কক্ষে সভার কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের পর বিগত সভার কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে দৃঢ়ীকরণ করা হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্বাভাবিকভাবে চললেও অধিকাংশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র নবায়ন হয়নি। এসব প্রতিষ্ঠানে মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ জানান তিনি। এছাড়া হাসপাতাল এলাকায় চুরি প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপন ও বাহিরের অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া বন্ধের আহ্বান জানান। তিনি আরও জানান, টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রম চলছে এবং ডেঙ্গু কিট পর্যাপ্ত রয়েছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন সভায় জানান, বালিয়াকান্দি থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। রাজনৈতিক বা পারিবারিক বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়া বাল্যবিবাহ, নারী নির্যাতন, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ নিয়মিত কাজ করছে বলেও জানান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সালাহউদ্দিন লস্কর জানান, তাদের কাছে ১৮শ লিটার পানির রিজার্ভার গাড়ি থাকলেও বড় বড় বাজারে আগুন নেভানো কঠিন। প্রতিটি বাজারে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার আহ্বান জানান তিনি।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গাপূজা উপলক্ষে আনসার বাহিনী প্রস্তুত রয়েছে। ২৪ তারিখ থেকে আনছার যাবে উপজেলার ১৪৯ পুজা মন্দিরে।

সভায় আরও সিদ্ধান্ত হয়,মাদক, সন্ত্রাস, নাশকতা, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, আত্মহত্যা, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে আরো সতর্ক থাকতে হবে।
অনুমোদনহীন ওষুধের দোকান, করাতকল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাস্তায় গাড়ির লাইসেন্স ও কাগজপত্র, ভোক্তা অধিকার, হোটেল-রেস্তোরা ও পশুখাদ্য নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:২৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫