শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক

নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 1
নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০
📌 এক নজরে মূল তথ্য:

  • শুরুটা বাংলাদেশের বিপক্ষে।
  • অস্ট্রেলিয়ার জয়টা অবশ্য মোটেও সহজ ছিল না।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — শুরুটা বাংলাদেশের বিপক্ষে। গত জুনে বাংলাদেশে এসে ৩ ম্যাচের টি–টুয়েন্ট সিরিজ খেলেছিলেন নিখিল চৌধুরী। জিতেছিলেন সব কটিতেই। সেই জয়ের ধারায় এবার যোগ হলো ইংল্যান্ডের বিপক্ষে জয়। মেলবোর্নে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ম্যাচসেরা হওয়ার পর নিজের এই জয়যাত্রার হিসাবটাই শুনিয়েছেন চৌধুরী—‘বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০।’আজ অস্ট্রেলিয়ার জার্সিতে দেশের মাটিতে প্রথমবার টি-টুয়েন্টি খেলতে নেমেছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার। গ্যালারিতে ছিলেন পাঞ্জাব থেকে ছেলের খেলা দেখতে আসা তাঁর মা–বাবাও। তাঁদের সামনে ৩৮ বলে ৬৬ রানের ঝলমলে ইনিংস, বল হাতে ৪ ওভারে ২১ রানে ২ উইকেট—এর চেয়ে স্মরণীয় অভিষেক আর কী হতে পারত!

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

অস্ট্রেলিয়ার জয়টা অবশ্য মোটেও সহজ ছিল না। হ্যারি ব্রুকের ব্যাটে চড়ে ২ উইকেটে ১১০ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। অ্যাডাম জাম্পার এক ওভার থেকেই এসেছিল ২০ রান। ম্যাচ তখন অস্ট্রেলিয়ার হাত থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। ঠিক সেই সময় বল হাতে অধিনায়ক মিচেল মার্শের ভরসা হয়ে ওঠেন চৌধুরী।তাঁর স্কিড করা লেগ স্পিনে বিভ্রান্ত হন ব্রুক। একপর্যায়ে কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৬৫ রান করা ইংল্যান্ড অধিনায়ক। পরে স্যাম কারেনও ফেরেন নিখিলের বলে। ইংল্যান্ডের রান তোলার গতি থমকে যায় সেখানেই। শেষ ১১ ওভারে মাত্র ৭৭ রান তুলতে পারে সফরকারীরা। নিখিল ৪ ওভারে ২১ রানে নেন ২ উইকেট।

তবে চৌধুরীর গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশ সম্ভবত ব্যাটিং। অস্ট্রেলিয়ার একাদশে টিম ডেভিডের আগে চার নম্বরে তাঁর নাম দেখে অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের যে দক্ষতা তাঁর আছে, সেটির পরিচয় দিয়েছেন দারুণভাবে।

শুরুতে অস্ট্রেলিয়া চাপে থাকলেও অযথা বড় শট খেলতে যাননি। সুইপ, রিভার্স সুইপ, ড্রাইভ ও ফ্লিকে রান তুলেছেন হিসাব করে। একদিকে রানরেট নিয়ন্ত্রণে রেখেছেন, অন্যদিকে জয়ের সমীকরণও নাগালের বাইরে যেতে দেননি। দুয়ে মিলে এসেছে ৬৬ রানের ইনিংসটি।ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে নিখিল বলেছেন, ‘আমার বাবা-মা প্রথমবারের মতো ভারত থেকে অস্ট্রেলিয়ায় এসেছেন। অস্ট্রেলিয়ার হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার ইচ্ছা সব সময়ই ছিল। বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজটাও দারুণ কেটেছে। আমরা ৩–০ ব্যবধানে জিতেছিলাম। এই জয়ে এখন আমার হিসাব ৪–০। বাবা-মায়ের সামনে দেশের মাটিতে এত ভালো খেলা, ম্যাচসেরা হওয়া এবং জয় পাওয়া—এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরী

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০

প্রকাশের সময় : ১১:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬