শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

একীভূত হচ্ছে এনসিপি ও গণ অধিকার পরিষদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 109

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার উদ্যোগ নিয়েছে। কোটা সংস্কার আন্দোলন, ডাকসু নির্বাচন ও মোদি বিরোধী আন্দোলনে পাশাপাশি থাকা তরুণ নেতৃত্বের এই দুটি দল এখন একই প্ল্যাটফর্মে আসতে চাচ্ছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আলোচনায় দুই দলই ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, “যদি কোনো শর্ত ছাড়াই ঐক্যবদ্ধভাবে নতুন যাত্রা শুরু হয়, তবে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।”

দুই দলের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ও যৌথ আন্দোলনের অভিজ্ঞতা থাকায় একীভূত হওয়ার প্রক্রিয়া সহজ হয়েছে বলে মনে করছেন নেতারা। বিশেষ করে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও তারা একসঙ্গে কাজ করেছিলেন।

তবে নাম ও নেতৃত্ব নিয়ে এখনও সমঝোতা হয়নি। সূত্র জানায়, এনসিপি নাম পরিবর্তনে অনাগ্রহী। প্রস্তাব করা হয়েছে, একীভূত হলে দলটির নাম থাকবে এনসিপি এবং আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরকে দেওয়া হবে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদ। বর্তমানে নুর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। দেশে ফেরার পর আনুষ্ঠানিক আলোচনায় বিষয়টি চূড়ান্ত হবে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “গঠন প্রক্রিয়া ও আদর্শগত দিক থেকে দুই দলের মধ্যে মিল রয়েছে। উভয় দলই তারুণ্যনির্ভর।”

অপরদিকে যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ স্পষ্ট করে বলেন, “এনসিপির নাম পরিবর্তন হবে না।” তার বিশ্বাস, তরুণদের ঐক্যবদ্ধ শক্তি বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একীভূত হচ্ছে এনসিপি ও গণ অধিকার পরিষদ

প্রকাশের সময় : ০৬:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫