গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্ববিদ্যালয়ে নারী লেখকদের বই পড়ানো নিষিদ্ধ করল তালিবান

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 91

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারী লেখকদের লেখা বই পড়ানো নিষিদ্ধ করেছে। একই সঙ্গে মানবাধিকার, যৌন হয়রানি ও নারীবিষয়ক কিছু বিষয়ও পাঠ্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মোট ৬৮০টি বইয়ের মধ্যে ১৪০টি নারী লেখকের লেখা, যা তালেবান কর্তৃপক্ষ “শরিয়াহ ও সরকারের নীতির পরিপন্থি” বলে চিহ্নিত করেছে। নিষিদ্ধ তালিকায় রয়েছে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন এবং উইমেন’স সোশোলজি সহ আরও ১৮টি বিষয়।
তালেবান দাবি করছে, তারা আফগান সংস্কৃতি ও শরিয়াহর ব্যাখ্যা অনুযায়ী নারীর অধিকারকে সম্মান করছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা বলছেন, এসব নিষিদ্ধ বিষয় ও বই সরিয়ে দিলে শিক্ষাব্যবস্থায় মারাত্মক শূন্যতা তৈরি হবে এবং শিক্ষার মান ক্ষুণ্ণ হতে পারে।
Tag :

























