বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, থাকছে যেসব আয়োজন ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে বিশ্বসেরা দলের বিপক্ষে এত ভুল করা যায় না: শান্ত শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা একযোগে বদলি

সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি পর্যালোচনা করছে ভারত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 94

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যে ভারত জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং জাতীয় স্বার্থ ও সার্বিক নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রিয়াদ সফরের সময় যৌথ বিবৃতিতে বলা হয়, যেকোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই দেশের মধ্যে হওয়া চুক্তিটি সম্পর্কে আমরা অবগত। এই চুক্তির জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হবে। সরকার ভারতের জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ক্ষেত্রে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শাহবাজ শরিফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, চুক্তিটি উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এটি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তি গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেয়।

সৌদি আরব ভারতের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদার এবং এটি ভারতের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ।

সূত্র: দ্য হিন্দু

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি পর্যালোচনা করছে ভারত

প্রকাশের সময় : ১২:১৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫