বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, থাকছে যেসব আয়োজন ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে বিশ্বসেরা দলের বিপক্ষে এত ভুল করা যায় না: শান্ত শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা একযোগে বদলি

ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সামনে ইহুদিদের অবস্থান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 118

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিউইয়র্কে পৌঁছেছেন। এ সময় ম্যানহাটানের জাতিসংঘ ভবনের সামনে ইহুদি ধর্মাবলম্বীদের একটি অংশ ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলবিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করছে। প্রায় দুই সপ্তাহ ধরে তাঁরা গাজায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

প্রতিদিন ৩০ জন ইহুদি ধর্মীয় নেতা ও অনুসারী ঘণ্টা বাজিয়ে এবং ইসরায়েলবিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছেন। তাঁদের দাবি, ইসরায়েল গাজায় মানবতাবিরোধী অপরাধ করছে এবং ধর্মীয় পরিচয়কে যুদ্ধের স্বার্থে ব্যবহার করছে। এক তরুণ র‍্যাবাই জানান, তাঁরা ইহুদি ধর্মের সত্যিকারের মানবতাবাদী অবস্থান তুলে ধরতেই প্রতিদিন এই প্রতিবাদে অংশ নিচ্ছেন।

জাতিসংঘ অধিবেশনের মূল পর্ব শুরু হবে ২৩ সেপ্টেম্বর এবং চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। ততদিন ফিলিস্তিনপন্থী ইহুদিদের এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। তাঁদের মতে, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে ইহুদি ধর্মকে ব্যবহার করছেন, যা ইহুদিদের বিব্রত করছে এবং বিশ্বজুড়ে তাদের বিপদে ফেলছে।

যুক্তরাষ্ট্রে এর আগে ইসরায়েলবিরোধী বিক্ষোভের কারণে ২০২৪ সাল থেকে তিন হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। অনেকের গ্রিন কার্ড ও ভিসা বাতিল করা হয়েছে। তবে জাতিসংঘের সামনে চলমান ইহুদিদের এই সমাবেশ থেকে এখনও কাউকে আটক করার ঘটনা ঘটেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সামনে ইহুদিদের অবস্থান

প্রকাশের সময় : ০৪:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫