Dhaka ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাছির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 73

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন এবং তাদের আচরণে মনে হচ্ছে তারা শিবিরপন্থি প্রার্থীদের পক্ষেই কাজ করছেন।

মঙ্গলবার ডাকসুর উদয়ন স্কুল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে অসত্য অভিযোগ তোলা হচ্ছে। অথচ আচরণবিধি মেনেই আমরা ভোটকেন্দ্র থেকে ১০০ মিটার দূরে বুথ বসিয়েছি। কিন্তু শিবিরের কর্মীরা কেন্দ্রের কাছেই প্রচারণা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেসব দেখেও নিশ্চুপ রয়েছেন।

তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাছির

প্রকাশের সময় : ০১:৫৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫