Dhaka ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই: ডিএমপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 128

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে টিএসসি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি ডিসি মোল্লা আজাদ সাংবাদিকদের বলেন, “ডাকসু নির্বাচনকে ঘিরে আমরা বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী আজ ভোর ৬টা থেকেই পুলিশ মোতায়েন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের আশঙ্কার খবর পাওয়া যায়নি, তবে আমরা সতর্ক অবস্থানে আছি।”

তিনি আরও জানান, আজ রাত ৮টার পর বৈধ পাসধারী ছাড়া কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

এদিকে, ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় ভোটগ্রহণের সময় ভোটকেন্দ্রে মোবাইল ফোন, ব্যাগ, স্মার্ট ওয়াচ, যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় পদার্থ বহনে নিষেধাজ্ঞা জারি করেছে।

ডিএমপি আরও জানিয়েছে, ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবে না। এই সময়ে ক্যাম্পাসে অস্ত্র বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই: ডিএমপি

প্রকাশের সময় : ০৭:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫