গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বালিয়াকান্দি প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৫:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / 86
বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার নাড়ুয়া ইউনিয়নের বিল ধামু গ্রামের মজিবর রহমানের ছেলে মতিয়ার রহমান (৫৫) ও তার স্ত্রী জোসনা বেগম মোটরসাইকেল যোগে বালিয়াকান্দি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন।শালমারা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে অবৈধ পটাং গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকার লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ সময় এলাকার লোকজন অবৈধ পটাং গাড়ী আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়।বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জানান খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :


























