Dhaka ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

মামা-চাচা ছাড়া যারা নিয়োগ পেয়েছেন, তারা দেশের সম্পদ : উপদেষ্টা আসিফ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মামা-চাচা বা ঘুষ ছাড়া যারা নিয়োগ পেয়েছেন তারা কোনো দলের নয়, আমাদের সম্পদ, দেশের সম্পদ। তাদের সময় এসেছে দেশকে কিছু প্রতিদান দেয়ার।

শনিবার রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রথা হয়ে এসেছে— যে সরকার ক্ষমতায় থাকে, তারা তাদের কাছের মানুষকে নিয়োগ দিয়ে থাকে। আমরা চেষ্টা করছি এ ধারা ভাঙতে। কোনো নির্দিষ্ট দলের লোক নয়, বরং স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হচ্ছে। কোনো স্বজনপ্রীতির অভিযোগ আমার কাছে আসেনি। যারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছেন, এখন তাদের দায়িত্ব দেশকে কিছু ফেরত দেয়া।

তিনি আরও বলেন, শুধু সরকারি সহযোগিতা নয়, আত্মকর্মসংস্থানে মনোযোগী হতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অতীতে ১৬ বছরে প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছিল। কিন্তু পিডিবিএফের নিয়োগে কোনো দলীয়করণ হয়নি। যারা এখানে চাকরি পেয়েছেন তারা দেশের সম্পদ।

অরিয়েন্টেশন শেষে বের হওয়ার সময় সাম্প্রতিক নানা প্রসঙ্গে সাংবাদিকরা উপদেষ্টা আসিফ মাহমুদের দৃষ্টি আকর্ষণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মামা-চাচা ছাড়া যারা নিয়োগ পেয়েছেন, তারা দেশের সম্পদ : উপদেষ্টা আসিফ

প্রকাশের সময় : ০৪:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫