Dhaka ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি রাজধানীর মোহাম্মদপুরে দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা মেসির উঁচিয়ে ধরা বিশ্বকাপ ট্রফি নিলামে তোলা হচ্ছে নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত

আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে: এনপিপি চেয়ারম্যান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 99

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিজয়ী হবে। তিনি দাবি করেন, এ নির্বাচন আর বিগত আওয়ামী লীগ সরকারের মতো ‘পাতানো নির্বাচন’ হবে না; এবার জনগণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দিতে পারবেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন যুবদল অফিসে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।

তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, এনপিপি নেতা হাফিজুর রহমান, বদরুল ইসলামসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে: এনপিপি চেয়ারম্যান

প্রকাশের সময় : ০৫:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫