বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাঁচ বছরে নিখোঁজ মানুষের সংখ্যা ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে: রেড ক্রস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 95

পাঁচ বছরে নিখোঁজ ব্যক্তির সংখ্যা প্রায় ৭০ শতাংশ বেড়ে আড়াই লাখের বেশি হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ আগস্ট) রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) এ তথ্য জানিয়েছে।

আইসিআরসি মহাপরিচালক পিয়েরে ক্রাহেনবুল বলেন, ক্রমবর্ধমান সংঘাত, গণ অভিবাসন এবং যুদ্ধের নিয়মের প্রতি সম্মানহ্রাসের কারণে এই বৃদ্ধি ঘটছে। সুদান থেকে ইউক্রেন, সিরিয়া থেকে কলম্বিয়া, প্রতি জায়গায় নিখোঁজ মানুষের সংখ্যা বেড়েছে।

২০২৪ সালের শেষের দিকে আইসিআরসির ফ্যামিলি লিংকস নেটওয়ার্কে প্রায় ২ লাখ ৮৪ হাজার ৪০০ জনকে নিখোঁজ হিসেবে নিবন্ধিত করা হয়, যা ২০১৯ সালের তুলনায় ৬৮ শতাংশ বেশি।

তবে ক্রাহেনবুল বলেছেন, এটি কেবল একটি সংখ্যা, প্রতিটি নিখোঁজ মানুষের পেছনে আছে একজন মা, বাবা, সন্তান বা ভাইবোন।

তিনি বলেন, বিচ্ছেদ রোধ, আটক ব্যক্তির সুরক্ষা এবং মৃতদের যথাযথ পরিচালনার মাধ্যমে পরিবারগুলোকে দীর্ঘমেয়াদি যন্ত্রণা থেকে মুক্ত করা সম্ভব। আইসিআরসি জোর দিয়ে বলেছে, সশস্ত্র সংঘাতে জড়িত রাষ্ট্র ও পক্ষগুলোর দায়িত্ব হলো নিখোঁজ রোধ করা, নিখোঁজ ব্যক্তিদের চিহ্নিত করা এবং পরিবারকে সহায়তা দেওয়া। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসরণ করলে নিখোঁজ হওয়ার ঝুঁকি কমানো সম্ভব

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাঁচ বছরে নিখোঁজ মানুষের সংখ্যা ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে: রেড ক্রস

প্রকাশের সময় : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫