Dhaka ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

আপনার স্মার্টফোনে আড়িপাতা হচ্ছে না তো?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 270
আজকাল অনেকেই অজান্তে সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে যান। স্মার্টফোনে আড়িপাতার মাধ্যমে এসব অপরাধী ব্যবহারকারীর দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য চুরি করে নেয়।
এর ফলে শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং নানা ধরনের হয়রানি ও ব্ল্যাকমেলের শিকারও হতে হয়। তবে কিছু লক্ষণ দেখে সহজেই অনুমান করা যায়, আপনার ফোনে আড়িপাতা চলছে কি না।
আড়িপাতার লক্ষণগুলো
১. অস্বাভাবিক এসএমএস পাঠানো
আপনার অজান্তেই যদি ফোন থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস চলে যায়, তবে ফোনে স্পাইওয়্যার বা আড়িপাতা অ্যাপ থাকার সম্ভাবনা প্রবল।
২. ডাটা খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া
আড়িপাতা অ্যাপ সবসময় ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে এবং সংগ্রহ করা তথ্য নির্দিষ্ট সার্ভারে পাঠায়। এর ফলে কোনো অ্যাপ ব্যবহার না করলেও ইন্টারনেট ডাটার ব্যবহার হঠাৎ বেড়ে যায়।
৩. ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়া ও ফোন গরম হওয়া
কারণ স্পাইওয়্যার সবসময় কাজ করে। এতে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় এবং সামান্য ব্যবহারে ফোন গরম হয়ে ওঠে।
৪. অপরিচিত অ্যাপের উপস্থিতি
সেটিংস মেন্যুতে গিয়ে ইনস্টল করা অ্যাপের তালিকা দেখুন। তালিকায় অচেনা বা সন্দেহজনক অ্যাপ পাওয়া গেলে এটি আড়িপাতা অ্যাপ হওয়ার সম্ভাবনা থাকে।
৫. স্বয়ংক্রিয়ভাবে ফাইল ডাউনলোড হওয়া
ফোন ব্যবহার করার সময় কোনো কারণ ছাড়াই যদি হঠাৎ ফাইল ডাউনলোড হয় বা কোনো ফিচার চালু/বন্ধ হয়ে যায়, তবে বুঝতে হবে ফোনে স্পাইওয়্যার সক্রিয়।
করণীয়
•প্রথমেই ফোনে একটি বিশ্বস্ত অ্যান্টি-স্পাইওয়্যার অ্যাপ ইনস্টল করে স্ক্যান করুন।
•সব ধরনের অপরিচিত বা সন্দেহজনক অ্যাপ মুছে ফেলুন।
•তবুও সমস্যার সমাধান না হলে ফোনকে ফ্যাক্টরি রিসেট করুন।
•ভবিষ্যতের জন্য কেবলমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন এবং ফোনের সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন।
স্বদেশ প্রতিদিন/এনআর
এ ছাড়া বৈশ্বিক বাজার সম্প্রসারণ ও বাজার বহুমুখীকরণ কৌশলের অংশ হিসেবে ইপিবি আগামী নভেম্বরে ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’ শীর্ষক একটি আন্তর্জাতিক সোর্সিং ফেয়ার আয়োজনের অনুমোদন দিয়েছে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “সোর্সিং মেলা না করলে আন্তর্জাতিক অঙ্গনে দেশি পণ্যের পরিচিতি বাড়বে না। আমাদের সক্ষমতাও তৈরি হবে না।” এজন্য বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর মাধ্যমে প্রচারণা জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আপনার স্মার্টফোনে আড়িপাতা হচ্ছে না তো?

প্রকাশের সময় : ০৯:১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫