Dhaka ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাংবাদিক গ্রেফতার

শাহজাহান হেলাল, মধুখালী
  • প্রকাশের সময় : ০৬:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 319

 ফরিদপুরের মধুখালীতে সাংবাদিক মো. জুয়েল শরীফকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার ও স্থানীয় শুকতারা টিভি ২৪-এর পরিচালক।

জানা গেছে, গত ১৬ আগস্ট  শনিবার সন্ধ্যায় মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা সমালোচনা চলছে। সাংবাদিক মহল ও স্থানীয়রা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাংবাদিক গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫