মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

২৪ ঘণ্টা ওয়াই-ফাই রাউটার চালালে বিদ্যুৎ খরচ কত?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 278

বর্তমানে প্রায় প্রতিটি ঘরেই ওয়াই-ফাই রাউটার রয়েছে। অনেকেই দিনরাত ২৪ ঘণ্টা রাউটার চালু রাখেন, আবার কেউ কেউ রাতে ঘুমানোর আগে তা বন্ধ করে দেন। কিন্তু সারারাত রাউটার চালালে আসলে কত বিদ্যুৎ খরচ হয়?

বিশেষজ্ঞদের মতে, একটি সাধারণ ওয়াই-ফাই রাউটার খুব বেশি বিদ্যুৎ খরচ করে না। বেশিরভাগ রাউটার ৫ থেকে ২০ ওয়াট ক্ষমতার হয়ে থাকে। উদাহরণস্বরূপ, যদি কোনো রাউটার মাসে গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে এবং ২৪ ঘণ্টা চালু থাকে, তবে মাসে মোট চলবে ৭২০ ঘণ্টা। এতে বিদ্যুৎ খরচ হবে ১০×৭২০ = ৭,২০০ ওয়াট-ঘণ্টা বা ৭.২ ইউনিট।

যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম হয় ৭ টাকা ৫০ পয়সা, তাহলে মাসে রাউটার চালানোর খরচ হবে প্রায় ৫৪ টাকা। আর যদি রাতে ১২ ঘণ্টা বন্ধ রাখা হয়, তবে খরচ অর্ধেকে নেমে আসবে, অর্থাৎ প্রায় ২৭ টাকা।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, রাউটার বারবার বন্ধ ও চালু করলে এর কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিদ্যুৎ খরচ খুব বেশি না হওয়ায় চালু রাখা বা বন্ধ রাখা—দুটোই ব্যবহারকারীর সুবিধা ও অভ্যাসের ওপর নির্ভর করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৪ ঘণ্টা ওয়াই-ফাই রাউটার চালালে বিদ্যুৎ খরচ কত?

প্রকাশের সময় : ১০:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫