Dhaka ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 228

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শনিবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ’র ব্যানারে রাজবাড়ী পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কবির হোসেন, পাংশার সাংবাদিক মাসুদ রেজা শিশির, রতন মাহমুদ, শামীম হোসেন, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি দেবাশীষ বিশ^াস, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামী, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ^াস, গেøাবাল টিভির খন্দকার রবিউল ইসলাম, ইনকিলাবের প্রতিনিধি নজরুল ইসলাম, আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, বিজয় টিভির প্রতিনিধি শেখ আলী আল মামুন, সৈকত শতদল প্রমুভ। রাজবাড়ীসহ পাংশা, বালিয়াকান্দি, কালুখালী, গোয়ালন্দ উপজেলার সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।

বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫