Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

সালমান-কপিলকে সোজা বুকে গুলি করার হুমকি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১১:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 331

বলিউডের ভাইজান সালমান খানের পর এবার কমেডিয়ান কপিল শর্মাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সম্প্রতি কানাডায় কপিলের মালিকানাধীন ক্যাফেতে এক মাসের মধ্যে দুইবার গুলিবর্ষণের ঘটনা ঘটে।

সম্প্রতি এক অডিও বার্তায় বিষ্ণোইদের অন্যতম সদয় গ্যাংস্টার গোল্ডি ধিঁলো হামলার দায় স্বীকার করে জানায়, সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কপিলের ক্যাফেতে গুলি চালানো হয়েছে, এবং পরেরবার ‘সোজা বুকে গুলি’ করা হবে।

এ ঘটনায় কপিলের মুম্বাইয়ের বাড়ি ও কানাডার ক্যাফেতে নিরাপত্তা জোরদার করা হয়েছে; এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

বলিউড তারকাদের হুমকি-ধামকি নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশ। তাদের নিরাপত্তা চেয়ে এবার বড় পদক্ষেপ নিলো ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

তাদের দাবি, সালমান খান, বাবা সিদ্দিকি, সাইফ আলি খানের ওপর সাম্প্রতিক হামলা ইঙ্গিত দিচ্ছে নানাকিছুর। তাই পরবর্তী লক্ষ্য কে হতে পারে, তা নিয়ে সবাই আতঙ্কে।

সংগঠনটি এ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিশেষভাবে আবেদন করেছে। তিনি যেন কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিদেশে ভারতীয় তারকাদের নিরাপত্তা নিশ্চিত করেন- তারও অনুরোধ করা হয়।

তাদের মতে, এই ঘটনা ফিল্ম ইন্ডাস্ট্রির হাজার হাজার মানুষের জীবিকা হুমকির মুখে ফেলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সালমান-কপিলকে সোজা বুকে গুলি করার হুমকি

প্রকাশের সময় : ০২:১১:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫