Dhaka ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত উদ্বোধনের অপেক্ষায় ঝিনাইদহ পিটিআইয়ের নতুন ভবন সপ্তমীতে দেড়শ নারীকে পূজার শাড়ি দিল ‘আমরা সনাতনী যুবক’ বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেফতার বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি নওগাঁয় পূজার ছুটিতে বাড়ি ফেরা পরিবারের মালামাল লুট, গ্রেফতার ২ আইনশৃঙ্খলা রক্ষায় অবদান, নওগাঁর পুলিশ সুপারকে শুভেচ্ছা স্মারক মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক হোসেন কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 236

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়কে মিছিল করে তারা। পরে চৌমুহনীর বাজারের হাসান সড়কে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।

স্থানীয়রা জানায়, বিকেলে পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন থেকে হাসান সড়ক এলাকায় ২৫ থেকে ৩০ জন কিশোর–তরুণকে কয়েকটি ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানারে মিছিল করতে দেখা যায়। মিছিলে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেন। স্থানীয় নেতা শিহাব ভাইয়ের নেতৃত্বে ঐক্যবব্ধ বলে স্লোগান দিয়ে মিছিল শেষ করে।

বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব দাউদ উর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারের চিহৃ বয়ে বেড়াচ্ছে লাখ-লাখ নিরপরাধ মানুষ। কিন্তু স্থানীয় প্রশাসনের গাফিলতিতে তাদের দলের নিষিদ্ধ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করার সাহস দেখাচ্ছে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

প্রকাশের সময় : ০৯:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫