Dhaka ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 132

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাজনিম জ্যোতির (৩২) লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের বাঁশপত্তি এলাকার বিলের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত জ্যোতি একটি কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেন। তিনি গত রবিবার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিট করতে যান। তখন বৃষ্টির পানিতে রাস্তার ড্রেনের পানিতে তলিয়ে যান।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর এবং প্রবল বর্ষণের কারণে পুরোপুরি পানিতে ডুবে ছিল। আজ সকাল সাড়ে ৯টার দিক ডুবুরি দল জ্যোতির লাশ উদ্ধার করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশের সময় : ১২:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫