মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

১৮০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট ঝুঁকিতে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / 293

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। অফিসিয়াল কিংবা ব্যক্তিগত সব কাজেই মেইল ব্যবহার বেশ নিরাপদ।

তবে হ্যাকারদের জন্য কোনো প্ল্যাটফর্মেই নিশ্চিন্তে থাকা সম্ভব নয়। লুকিয়ে জি-মেইলের পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। ‘লুকনো বিপদ’-এর কথা জানিয়ে ১৮০ কোটি জি-মেইল ব্যবহারকারীকে সতর্ক করল গুগল।

সবচেয়ে বেশি শঙ্কার ব্যাপার হচ্ছে জিমিনকে ব্যবহার করেই এই কাজ করছে হ্যাকাররা। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জিমিনিকে বোকা বানিয়েই বার্তা পাঠাচ্ছে হ্যাকাররা। ফলে গুগলের নিজস্ব চ্যাটবটটি কোনো সতর্কতা জারি করতে পারছে না। আর ইউজাররাও ব্যক্তিগত তথ্য যেমন দিয়ে দিচ্ছেন, তেমনই ক্ষতিকর ওয়েবসাইটে ঢুকেও পড়ছেন।

হ্যাকারদের পাঠানো মেইলগুলো বেশিরভাগই জরুরি অথবা বাণিজ্য সংক্রান্ত বলে দাবি করে হ্যাকাররা। ফন্ট সাইজ শূন্য করে দিয়ে টেক্সটের রং সাদা করে ‘অদৃশ্য’ প্রম্পট পাঠাচ্ছে। ফলে বোকা বনছে জিমিনি। এদিকে ব্যবহারকারীরা জিমিনিকে ‘সামারাইজ দিস ই-মেইল’ প্রম্পট দিলে তখন গুপ্ত বার্তাও পড়ে ফেলত জিমিনি। সেই বার্তায় ‘গুগল সাপোর্ট’-এর ভুয়া ফোন নম্বরও দেওয়া থাকছে। ফলে একবার ফাঁদে পা দিলেই সর্বনাশ! সর্বসব খোয়াতে হতে পারে।

যেভাবে আপনি হ্যাকারের হাত থেকে রক্ষা পেতে পারেন-
>> এআই সামারিতে ‘আর্জেন্ট সিকিউরিটি ওয়ার্নিংস’ এলে সেটা চোখ বুজে বিশ্বাস করবেন না।
>> গুগল কখনো জিমিনির সামারিতে আপনাকে পাসওয়ার্ড বদলাতেও বলবে না।
>> কোনো সামারিতে যাই বলা হোক, সন্দেহ হলে নিজেই মেইলটি পুরোটা পড়ে দেখুন।
>> কোনো সাপোর্ট নম্বরে ফোন করতে বললে আগে সন্দিহান হোন। ভালো করে সব দিক খতিয়ে দেখুন।

সূত্র: ডেইলি মেইল

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৮০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট ঝুঁকিতে

প্রকাশের সময় : ০২:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫