Dhaka ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 99

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন একটি কার্যকর ফিচার—‘স্ক্যান ডকুমেন্ট’। এই ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা সরাসরি মোবাইলের ক্যামেরা ব্যবহার করে গুরুত্বপূর্ণ নথিপত্র স্ক্যান করে পাঠাতে পারবেন, তাও কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই।

এখন হোয়াটসঅ্যাপে শুধু তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান নয়, অফিসিয়াল ফাইল শেয়ারিং, মিটিং ও চ্যানেল ব্যবস্থাপনাও হয়ে থাকে। অনেক সময় প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে হয়, কিন্তু হাতে স্ক্যানার না থাকলে তা সম্ভব হয় না। এ সমস্যার সমাধানেই এসেছে এই নতুন সুবিধা।

হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট শেয়ারিং মেনুতে ‘স্ক্যান ডকুমেন্ট’ নামে যুক্ত হয়েছে এই ফিচারটি। ট্যাপ করলেই ক্যামেরা চালু হবে এবং সেখান থেকেই সরাসরি ডকুমেন্ট স্ক্যান করে পাঠানো যাবে। নতুন এই ফিচারে রয়েছে দুই ধরনের মোড: ম্যানুয়াল এবং অটো। ম্যানুয়াল মোডে ব্যবহারকারী নিজে ছবি তোলার সময় নির্ধারণ করতে পারবেন। অন্যদিকে, অটো মোডে হোয়াটসঅ্যাপ নিজে থেকেই ডকুমেন্ট শনাক্ত করে স্ক্যান করে নেবে এবং ছবিটি প্রসেস করে তাৎক্ষণিকভাবে পিডিএফ ফরম্যাটেও তৈরি করে দেবে।

বর্তমানে এই ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড বিটা ভার্সনের (২.২৫.১৮.২৯) ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আইওএস ব্যবহারকারীরা অবশ্য কয়েক মাস আগেই ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছেন। অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী জানিয়েছেন, গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ বিটা সংস্করণ ডাউনলোড করে তারা ফিচারটি ব্যবহার করতে পারছেন।

নতুন এই স্ক্যানিং ফিচারটি অ্যাটাচমেন্ট মেনুতে ‘ব্রাউজ ডকুমেন্ট’ ও ‘চুজ ফ্রম গ্যালারি’র পাশাপাশি যুক্ত হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি ব্যবহারকারীদের কাজ আরও সহজ ও সময়সাশ্রয়ী করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র

প্রকাশের সময় : ০৮:৫৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫