Dhaka ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করে আজও শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি : স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে নতুন ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা, বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হাইকোর্টের বিচারপতি হিসেবে দেবাশীষ রায় চৌধুরীর শপথ এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

বালিয়াকান্দির কোর্চাডাঙ্গীতে গরু চুরি ও ছাগল হত্যা, এলাকায় আতঙ্ক

ইমদাদুল হক রানা, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ১২:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 90

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কোর্চাডাঙ্গী গ্রামে গভীর রাতে চার গরু ও তিনটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়ার পর বাড়ীর অদুরে দুইটি ছাগলকে ঘাড় ভাঙ্গা এবং একটি ছাগলকে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী জাহিদ মন্ডল জানান, গত ২৮ জুন রাতের কোন একসময় তার গোয়ালঘরের তালা ভেঙে চোরেরা চারটি গরু ও তিনটি ছাগল নিয়ে যায়। ফজরের নামাজের পর তার মা প্রতিদিনের মতো গোয়ালঘরে যান এবং তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে আশপাশে খোঁজ করতে গিয়ে বাড়ির পাশের মাঠে একটি ছাগলের গলা কাটা এবং বাকি দুইটি ছাগলকে ঘাড় ভাঙ্গা অবস্থায় মৃত পরে থাকতে দেখেন।

এ ঘটনায় পুরো গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা জানান, দিনদিন এলাকায় গরু-ছাগল চুরির ঘটনা বাড়ছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দির কোর্চাডাঙ্গীতে গরু চুরি ও ছাগল হত্যা, এলাকায় আতঙ্ক

প্রকাশের সময় : ১২:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫