Dhaka ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 101

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস হতে ককটেল উদ্ধারের এক সপ্তাহ না পেরোতেই ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে দশটায় ঢাবির রাজু ভাষ্কর্যের পাদদেশে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মধ্যরাতে ঢাবি ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ককটেল বিস্ফোরণের ঘটনাকে ডাকসু বানচালের চক্রান্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন, যখন ডাকসুর নির্বাচন কমিশন গঠন হয়েছে, শীঘ্রই তফসিল ঘোষণার কথা, এমন সময় একটা মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকসু বানচালের উদ্দেশ্যে অপতৎপরতা চালাচ্ছে।

তিনি বলেন, যেই ছাত্রলীগ ক্যাম্পাসে ১৫ বছর রাজত্ব করেছে, তাদের হটাতে আমাদের দুদিনও লাগেনি। যারা এই অপতৎপরতা চালাচ্ছে তাদের প্রতিহত করতে আমাদের একদিনও লাগবে না। এসব নাশকতা করে শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকসু বন্ধ করা যাবে না।

এ সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান, মূখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৯:৩৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫