শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে

অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 3
অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি
📌 এক নজরে মূল তথ্য:

  • স্যান্ডপেপার ইস্যুতে অস্ট্রেলিয়ার ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না।
  • শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১১ রান।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — স্যান্ডপেপার ইস্যুতে অস্ট্রেলিয়ার ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না। এর মধ্যেই মেলবোর্নে নতুন আশার গল্প লিখলেন দুই তরুণ নিখিল চৌধুরী ও জ্যাক এডওয়ার্ডস।ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৩৮ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন চৌধুরী। শেষ দিকে ১১ বলে অপরাজিত ২৫ রানে জয় নিশ্চিত করেন এডওয়ার্ডস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ১ বল হাতে রেখে ১৮৭ রানের লক্ষ্য তাড়া করেছে অস্ট্রেলিয়া। ৩ উইকেটের জয়ে ৫ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১–০ ব্যবধানে।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১১ রান। বল হাতে স্যাম কারেন। প্রথম বলেই ছক্কা মেরে সমীকরণ সহজ করে দেন এডওয়ার্ডস। কারেনও আর কোনো অঘটন ঘটাতে পারেননি।রানতাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের তৃতীয় বলেই লিয়াম ডসনের স্পিনে আউট হন ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক। এরপর অভিষিক্ত স্যাম হার্পার পাল্টা আক্রমণে যান। জেমি ওভারটনের এক ওভারেই তোলেন ২০ রান, চাপে ফেলেন ইংলিশ বোলারদের। তবে ১৫ বলে ৩২ রান করে হেনরি ক্রুকম্বের বলে ফেরেন তিনি। এটি ইংল্যান্ডের এই পেসারের প্রথম টি-টুয়েন্টি উইকেট।

১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ৮৬ রান। ডসনের দুর্দান্ত এক ক্যাচে মিচেল মার্শ ৩৭ রান করে ফিরলে চাপে পড়ে স্বাগতিকেরা। এরপর ২০ রান করে আউট হন টিম ডেভিড। তখন দলের ভরসা হয়ে ওঠেন চৌধুরী। জয়ের সম্ভাবনা উজ্জ্বল করার পর তিনি ফিরে গেলে বাকি কাজ সারেন এডওয়ার্ডস।এর আগে ইংল্যান্ডের ইনিংসও শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। প্রথম বলেই ফিল সল্টকে হারায় সফরকারীরা। তৃতীয় ওভারে ১০ রান করা অ্যানিউরিন ডোনাল্ড ফিরলে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৩ রানে। এরপর পাল্টা আক্রমণে ম্যাচের চিত্র বদলে দেন অধিনায়ক হ্যারি ব্রুক। রাইলি মেরেডিথের এক ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে মাত্র ২০ বলে পূর্ণ করেন ফিফটি। শেষ পর্যন্ত চৌধুরীর বলে হার্পারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৩৬ বলে ৬৫ রান করেন ব্রুক।

তাসকিনের বলে পান্ডিয়ার সেই নো লুক র‍্যাম্প শট —আধুনিক ক্রিকেটে যে আজব শটগুলো খেলা হয়

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

টম ব্যান্টন করেন ৩৯ রান। ১১ রানে থাকতে তাঁর ক্যাচ ফেলে দেয় অস্ট্রেলিয়া। পুরো ম্যাচে মোট ছয়টি ক্যাচ হাতছাড়া করেছে স্বাগতিকেরা। এসবের সুবিধা নিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৮৭ রান তোলে ইংল্যান্ড।ম্যাচ শেষে ব্রুক বলেন, ‘শেষ কয়েকটি বল পর্যন্ত ম্যাচটা দারুণ উপভোগ্য ছিল। এই উইকেটে আমাদের সম্ভবত আরও ১০ রান বেশি করা উচিত ছিল।’

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি

প্রকাশের সময় : ০৭:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬