বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বলাকা ক্লিনিকে যমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ, তদন্তে মিলল না প্রমাণ ডিসেম্বরে আসছে ‘পঞ্চায়েতে’র পঞ্চম সিজন জাককানইবিতে ওবিই কারিকুলামবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড ‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট সংসদ অধিবেশন শেষে এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাককানইবিতে ওবিই কারিকুলামবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 4

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে ফলাফলভিত্তিক শিক্ষা (ওবিই) কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে ‘আউটকাম বেজড এডুকেশন: কারিকুলাম ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ফর দ্য ফ্যাকাল্টি অব ফাইন আর্টস’ শীর্ষক এ প্রশিক্ষণ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর ভাষায়, শিক্ষার উদ্দেশ্য ফল চাওয়া নয়, বরং ফলতে চাওয়া। ফলাফলভিত্তিক শিক্ষা কারিকুলামের লক্ষ্যও তেমনি শিক্ষিত জনসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ইতিমধ্যে এ কারিকুলাম চালু হয়েছে। ধাপে ধাপে সব বিভাগেই এটি চালু করা হবে।

চারুকলা একটি বিশেষায়িত অনুষদ উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ অনুষদের দক্ষ শিক্ষকেরা প্রশিক্ষণ থেকে পাওয়া দিকনির্দেশনা কাজে লাগিয়ে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করতে সক্ষম হবেন।

উপাচার্য আরও বলেন, প্রতিটি বিভাগের জন্য দুই পর্বে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রথম পর্বে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয় পর্বে কারিকুলাম বাস্তবায়ন ও চূড়ান্তকরণের কাজ করা হবে। ফলাফলভিত্তিক শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চয়তা সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেলটির পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা।

এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ চারুকলা অনুষদের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাককানইবিতে ওবিই কারিকুলামবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬