সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয়

- প্রকাশের সময় : ০৬:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 1

- ক্রিকেটে ব্যাটিং মানেই এখন শুধু ক্ল্যাসিক শটের প্রদর্শনী নয়; বরং উদ্ভাবন, সাহস আর অবিশ্বাস্য সব কারিকুরির মঞ্চ।
- এই শটে ব্যাটসম্যান বলের দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন, তবু শটটি ঠিক জায়গায় লাগে।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ক্রিকেটে ব্যাটিং মানেই এখন শুধু ক্ল্যাসিক শটের প্রদর্শনী নয়; বরং উদ্ভাবন, সাহস আর অবিশ্বাস্য সব কারিকুরির মঞ্চ। টি–টুয়েন্টিতে আগ্রাসী ব্যাটিং ক্রিকেটের প্রচলিত শটের ধারণাকেই দিয়েছে নতুন চ্যালেঞ্জ। রশিদ খান, সূর্যকুমার যাদব, গ্লেন ম্যাক্সওয়েল থেকে ন্যাটালি শিভার-ব্রান্ট—তারকাদের হাত ধরে বেশ কয়েকটি শট পেয়েছে আলাদা পরিচিতি। কোনোটিতে আছে নিখুঁত টাইমিং, কোনোটিতে কবজির জোর, আবার কোনোটিতে স্রেফ কল্পনাকেও হার মানানো উদ্ভাবন। ক্রিকেটের সেই বিচিত্র ও বিস্ময়জাগানিয়া শটগুলোর গল্প নিয়েই এ আয়োজন।
মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত
এই শটে ব্যাটসম্যান বলের দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন, তবু শটটি ঠিক জায়গায় লাগে। মনে হয় যেন না দেখেই মারলেন! এই শটের নাম এলে সবার আগে আসে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারের নাম। ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার নিয়মিত এই শট খেলতেন। এখন দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস, পাকিস্তানের সাইম আইয়ুবও এই শট নিয়মিত খেলেন।
রশিদ খান নিজেই এই শটের নাম দিয়েছেন ‘স্নেক শট’। এটি ‘হেলিকপ্টার শটের’ মতো হলেও পার্থক্য হলো, তিনি বলটি এক ঝটকায় ওপরে তোলেন এবং সঙ্গে সঙ্গে ব্যাট আবার আগের অবস্থানে ফিরে আসে, ঠিক যেভাবে সাপ হঠাৎ ছোবল মেরে নিজের জায়গায় ফিরে যায়।
এই শটে বোলার বল ছাড়ার ঠিক আগে ব্যাটসম্যান হঠাৎ ডানহাতি থেকে বাঁহাতি হয়ে যান, অথবা বাঁহাতি থেকে ডানহাতি। এটা রিভার্স সুইপ শটের মতো, কিন্তু এখানে ব্যাট ধরার হাতও বদলানো হয়। অনেকটা বেসবলের সুইচ হিটিংয়ের মতো। ক্রিকেটে এর শুরুটা কেভিন পিটারসেনের হাত ধরে। এখন গ্লেন ম্যাক্সওয়েলের ‘গো টু শট’। এই শটে এক শ মিটার দূরত্বের ছক্কা মারার উদাহরণও আছে তাঁর। ম্যাক্সওয়েলের সতীর্থ ডেভিড ওয়ার্নারও এই শট খেলে থাকেন।
কৌশল ও দলগত বিশ্লেষণ
মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শটের পরের রূপ এটি। ধোনির বিখ্যাত হেলিকপ্টার শটকে নতুন মাত্রায় নিয়ে গেছেন টি-টুয়েন্টি ক্রিকেটের একজন ব্রান্ড অ্যাম্বাসেডর সূর্যকুমার যাদব। সূর্য এই শট খেলেন মিডউইকেট লক্ষ্য করে, তিনি শটটি কবজির নিখুঁত ব্যবহার করে খেলেন।
র্যাম্প শটে ব্যাটসম্যান শরীরের কাছে আসা বলকে ব্যাট নিচু করে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে বা পাশ দিয়ে থার্ডম্যান অঞ্চলে পাঠান। এবি ডি ভিলিয়ার্স, সূর্যকুমার যাদবরা এই শট খেলেছেন। তবে এটিকে হার্দিক পান্ডিয়া নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
‘নো’ বলের বড় মাশুল দিচ্ছে বাংলাদেশ, অন্যদের কী হাল





















