বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ইরানি ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল ইসরায়েলি সামরিক সদর দপ্তর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 85

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পাল্টা হামলায় ইসরায়েলের প্রশংসিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত সামরিক সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। শনিবার ভোররাতে চালানো এই হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আইডিএফ সদর দপ্তর সংলগ্ন কিরিয়া এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে।

ইরান তেল আবিব ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে মধ্য ইসরায়েলের বিভিন্ন অংশে বেসামরিক হতাহত ও কাঠামোগত ক্ষতির ঘটনা ঘটেছে।

সংঘর্ষের একটি ১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ইরানি ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা ব্যারিয়ার ভেদ করে সরাসরি কিরিয়া এলাকায় আঘাত হানে, যেখানে ইসরায়েলের সামরিক সদর দপ্তর মার্গানিট টাওয়ারের আশেপাশে অবস্থিত। আঘাতের পরপরই সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ও আগুনের গোলা দেখা যায়।

উল্লেখ্য, এর ঠিক একদিন আগে শুক্রবার সকালে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে ব্যাপক বিমান হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন। এর প্রতিশোধ হিসেবেই এই হামলা চালিয়েছে তেহরান, এমনটাই মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা শুধু আয়রন ডোমের কার্যকারিতা নিয়েই নয়, বরং গোটা ইসরায়েলি প্রতিরক্ষা নীতির উপর নতুন প্রশ্ন তুলে দিয়েছে।

সূত্র: ফার্স্টপোস্ট

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানি ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল ইসরায়েলি সামরিক সদর দপ্তর

প্রকাশের সময় : ১০:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫