গুরুত্বপূর্ণ সংবাদ:
বিমান দুর্ঘটনায় ২৪২ আরোহীর সবাই নিহত

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৭:৫৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 86

ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন।
আহমেদাবাদ পুলিশের কমিশনার জি এস মালিক অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, ‘বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে আছে বলে মনে হচ্ছে না।’
নিহতের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা হচ্ছে জানিয়ে কমিশনার আরো বলেন, বিমানটি আবাসিক এলাকার একাংশে বিধ্বস্ত হওয়ায় ‘স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কেউ কেউ নিহত হয়ে থাকতে পারে’। সেখানে কিছু অফিস রয়েছে বলেও জানান তিনি।
ওই উড়োজাহাজে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিল।
বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের ওই উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি ঘটে।
বিমানটি বিধ্বস্ত হয়ে একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর গিয়ে পড়ে। এতে ওই কলেজের পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছেন।
সূত্র: এনডিটিভি
Tag :

























