Dhaka ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

মব জাস্টিস’ হচ্ছে অন্তর্বর্তী সরকারের নাটক : সেলিমা রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 86

‘মবকে’ অন্তর্বর্তী সরকারের ‘নাটক’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রবিবার (১ জুন) নরসিংদী জেলা মহিলা দল আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘মব জাস্টিস কেন ঘটছে, কিসের জন্য হচ্ছে? এগুলো সবই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা নাটকীয় খেলা—সরকার এই নাটকগুলো দিয়ে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে।’

সরকারের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলা তারা দেখছেই না।

আইন-শৃঙ্খলা শেষ হয়ে গেছে। গুম, খুন, অত্যাচার বেড়ে গেছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। নারীরা রাস্তায় বের হলেই ইভ টিজিং হচ্ছে। মব জাস্টিসের নামে বিভিন্ন জায়গায় দাবিদাওয়া চলছে। এটাই হলো তাদের কাজ।’

তিনি আরো বলেন, ‘সংস্কারের কথা বলছেন, সংস্কার করছেন না কেন? আইন-শৃঙ্খলা ঠিক করেন। শুধু পুলিশের পোশাক পরিবর্তন করলেই সংস্কার হবে না। সংস্কার করতে হবে মানুষের মনের ভেতর দিয়ে।

১০ মাসে কী সংস্কার করেছেন? আপনারা আছেন বিদেশি চমক আর কথা নিয়ে। এভাবে দিন চলবে না। ডিসেম্বরেই নির্বাচন শেষ করতে হবে।’

জেলা শিশু একাডেমি মিলনায়তনে আলোচনাসভা শেষে খাবার ও ঈদের উপহারসামগ্রী বিতরণ করেন সেলিমা। জেলা মহিলা দলের সভাপতি উম্মে কুলসুম মায়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মব জাস্টিস’ হচ্ছে অন্তর্বর্তী সরকারের নাটক : সেলিমা রহমান

প্রকাশের সময় : ১০:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫