ডিসেম্বরের আগেই সম্ভব জাতীয় নির্বাচন : তারেক রহমান
- প্রকাশের সময় : ০৯:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / 75
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব। একই সাথে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর একটি অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, প্রস্তাবিত সংস্কার শেষে স্বচ্ছ উদ্দেশ্য থাকলে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন এই অন্তর্বর্তী সরকার। তবে ডিসেম্বরের আগেও এ নির্বাচন দেওয়া সম্ভব।
তিনি আরো বলেন, ১০ মাসেও জাতীয় নির্বাচনের তারিখ দেয়নি এই সরকার। ফলে রাষ্ট্র ও রাজনীতিতে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। অনিশ্চিত হয়ে পড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডও।
দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, বলছে, শত শত কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছে ব্যবসায়িক সংগঠনগুলো। সরকারে কাছে তা তুলের ধরার সুযোগ পাচ্ছে না তারা।
জনগণের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো যোগাযোগ নেই অভিযোগে তারেক রহমান বলেন, জনগণের সাথে সারাসরি সংযোগ ছাড়া প্রশাসন ও ফাইল দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। এতে কিছুক্ষেত্রে রাজনীতির প্রয়োজনও রয়েছে।






















