Dhaka ১২:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নগর ভবনের গেটে মঞ্চ করে ইশরাক অনুসারীদের গান ও জাদু প্রদর্শনী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 112

আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা। মঙ্গলবার (২০ মে) সকাল থেকেই নগর ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

এদিন নগর ভবনের মূল ফটকের সামনে একটি পিকআপ ভ্যানের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করেন আন্দোলনকারীরা। ওই মঞ্চে চলছে জাদু প্রদর্শনী, সঙ্গে রয়েছে গান-বাজনার আয়োজনও। বিভিন্ন শিল্পীরা মঞ্চে গান পরিবেশন করছেন, যা আন্দোলনকারীদের মধ্যে উৎসাহ যোগাচ্ছে।

ইশরাক অনুসারীদের দাবি, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হয়নি। তারা অবিলম্বে এই প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান। একইসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগেরও দাবি উঠেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে।

অবস্থানের কারণে গুলিস্তান-বঙ্গবাজার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর প্রভাব আশপাশের রাস্তাগুলোতেও পড়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। নগর ভবনের মূল ফটক বন্ধ করে অবস্থান নেওয়ার ফলে নগর ভবনের ভেতরে সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে সাধারণ নাগরিকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নগর ভবনের গেটে মঞ্চ করে ইশরাক অনুসারীদের গান ও জাদু প্রদর্শনী

প্রকাশের সময় : ০১:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫