Dhaka ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য নওগাঁয় ইয়াবাসহ নারী গ্রেফতার, আটক আরও ৮ মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত শিশুর আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগে কনস্টেবল ও স্ত্রী গ্রেফতার

ট্রেনের আঘাতে ছিন্নভিন্ন দেহ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 145

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে মাসুদ মোল্লা নামে এক যুবকের দেহ। শুক্রবার সকালে কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের নাজিমউদ্দিন মোল্লার ছেলে। পুলিশ জানিয়েছে মাসুদ আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোবিন্দপুর অতিক্রম করার সময় মাসুদ আকস্মিক ট্রেনের নীচে ঝাঁপ দেয়। এতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের দেহ ট্রেনের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, মাসুদ আগে পেশায় গাড়িচালক ছিলেন। গত দেড় বছর যাবৎ মাসুদ মানসিক অবসাদে ভুগছিলেন। শুক্রবার সকালে বাড়ির সামনে দিয়ে ট্রেন যাওয়ার সময় হঠাৎই সে ঝাঁপ দেয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রেনের আঘাতে ছিন্নভিন্ন দেহ

প্রকাশের সময় : ০৭:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫