মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

শিরোপা কেড়ে নিলেও ম্যান সিটির প্রতি ভালোবাসা বদলাবে না ডি ব্রুইনার

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 3
শিরোপা কেড়ে নিলেও ম্যান সিটির প্রতি ভালোবাসা বদলাবে না ডি ব্রুইনার
📌 এক নজরে মূল তথ্য:

  • আর্থিক অনিয়মের দায়ে শাস্তি হিসেবে ম্যানচেস্টার সিটির শিরোপা কেড়ে নেওয়া হলেও ক্লাবটির প্রতি নিজের ভালোবাসায় কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন কেভিন ডি ব্রুইনা।
  • ম্যান সিটির জার্সিতে সাফল্যে মোড়ানো একটি দশক কাটিয়েছেন ডি ব্রুইনা।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — আর্থিক অনিয়মের দায়ে শাস্তি হিসেবে ম্যানচেস্টার সিটির শিরোপা কেড়ে নেওয়া হলেও ক্লাবটির প্রতি নিজের ভালোবাসায় কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন কেভিন ডি ব্রুইনা। ইংলিশ ক্লাবটির হয়ে কাটানো সময় এবং সেখানে পাওয়া অর্জন ও সম্পর্ক নিয়ে গর্বিত এই অভিজ্ঞ বেলজিয়ান মিডফিল্ডার।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

ম্যান সিটির জার্সিতে সাফল্যে মোড়ানো একটি দশক কাটিয়েছেন ডি ব্রুইনা। ২০২৩ সালে ঐতিহাসিক ট্রেবল জয়সহ ইংলিশ জায়ান্টদের হয়ে জিতেছেন মোট ১৬টি শিরোপা। ২০২৫ সালে চুক্তির মেয়াদ শেষে বিনা ট্রান্সফার ফিতে ইতালিয়ান ক্লাব নাপোলিতে যোগ দেন তিনি। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে ইতিহাদ স্টেডিয়ামে ফিরছেন ৩৫ বছর বয়সী এই তারকা।

এর আগে সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ও সম্ভাব্য শাস্তির প্রসঙ্গ উঠতেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন ডি ব্রুইনা। তার মতে, মাঠের বাইরের এসব বিতর্ক প্রাক্তন ঠিকানার প্রতি তার আনুগত্যে কোনো প্রভাব ফেলবে না। তিনি জানিয়েছেন, ঘরোয়া শিরোপাগুলো কেড়ে নেওয়া হলেও ক্লাবটির প্রতি তার রয়েছে ‘শুধুই ভালোবাসা’ এবং সেই অনুভূতি ‘কখনো বদলাবে না’।

A big @ChampionsLeague night awaits!  pic.twitter.com/bdAN8yVup4

কৌশল ও দলগত বিশ্লেষণ

সংবাদ সম্মেলনে ডি ব্রুইনা বলেন, ‘অবশ্যই, অনেক কিছুই ঘটছে। কিন্তু এসব বিষয়ে আমার কিছুই করার নেই। একজন ফুটবলার হিসেবে সেখানে আমি যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত। আর সত্যি বলতে, এটাই আমার ক্লাব। আমি মালিকদেরও ভালোবাসি। তাদের সঙ্গে ফুটবলের বাইরের অনেক বিষয় নিয়েও কথা বলেছি। এমনকি কীভাবে একটি ক্লাব কেনা যায়, তা নিয়েও (চেয়ারম্যান) খালদুন আল মুবারকের সঙ্গে কথা বলেছি।’

১০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। স্বাধীন কমিশনের রায়ের বিরুদ্ধে আপিলও করেছে তারা।

গত সেপ্টেম্বরে জানা যায়, একটি স্বাধীন কমিশন তদন্তের পর সিটিকে দোষী সাব্যস্ত করেছে। তারা খুঁজে পেয়েছে, গোপনে ৮৩ কোটি পাউন্ডের বেশি অর্থায়নের বিষয়টি আড়াল করতে কয়েকটি বাণিজ্যিক অংশীদারের সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করেছিল ক্লাবটি। এই অর্থায়নের প্রকৃত উৎস গোপন রাখতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে কমিশনের পর্যবেক্ষণ।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিরোপা কেড়ে নিলেও ম্যান সিটির প্রতি ভালোবাসা বদলাবে না ডি ব্রুইনার

প্রকাশের সময় : ১১:১৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬