Dhaka ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করে আজও শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি : স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে নতুন ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা, বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হাইকোর্টের বিচারপতি হিসেবে দেবাশীষ রায় চৌধুরীর শপথ এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 172

  রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কামাল শেখ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে ঘটনাটি ঘটে।  নিহত কামাল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামের সাইদ শেখের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

  স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল সিকদার জানান, সকালে কামাল তার বাবা সাইদ ভাগ্নে রাজুকে সাথে নিয়ে বাড়ির পাশে মরিচ ক্ষেতে কাজ করতে যান। এসময় হঠাৎ আকাশে মেঘ করে হালকা বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হলে তারা দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। এসময় বজ্রপাতের কবলে পরে ঘটনাস্থলেই কামাল নিহত হন। এসময় তার ভাগ্নে রাজু আহত হন। রাজুকে উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে রাজু আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

  বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, বাধুলী খালকুলা গ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলার জামালুপওে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

প্রকাশের সময় : ০৫:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫