সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধায় টস হতে দেরি

- প্রকাশের সময় : ০২:০০:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 1

- জোহানেসবার্গের পর এবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা বাংলাদেশের।
- সোমবার বাংলাদেশ সময় বেলা দুইটায় শুরু হওয়ার কথা ম্যাচটি।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — জোহানেসবার্গের পর এবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না ম্যাচটি। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে টসও হতে দেরি হচ্ছে।
মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত
সোমবার বাংলাদেশ সময় বেলা দুইটায় শুরু হওয়ার কথা ম্যাচটি। তার আধঘণ্টা আগে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। মাঠের মূল উইকেট এলাকা ও বোলারদের রানআপ ঢেকে রেখেছেন মাঠকর্মীরা।
এর মধ্যেই ছাতা মাথায় মাঠে নেমেছেন আম্পায়াররা। ঘুরে ঘুরে মাঠের অবস্থা পর্যবেক্ষণ করছেন তারা। বৃষ্টি থামার পর মাঠ খেলার উপযোগী হতে কতটা সময় লাগবে, সেটিও দেখতে হবে তাঁদের। ফলে ম্যাচ শুরু হতে কতক্ষণ দেরি হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে থাকা নাজমুল হোসেন শান্তর দলের সামনে সেঞ্চুরিয়নে সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ। তবে মাঠের লড়াই শুরুর আগে আপাতত অপেক্ষা বৃষ্টি থামার।বাংলাদেশের চ্যালেঞ্জ আরও বাড়িয়েছে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট। কুঁচকির চোটে খেলতে পারছেন না অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কনুইয়ের চোটে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদও। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন হাসান।
কৌশল ও দলগত বিশ্লেষণ
তবে চোটের সমস্যা আছে দক্ষিণ আফ্রিকা দলেও। কাফ মাসলের চোটে নেই নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। প্রথম টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন করেছে স্বাগতিকেরা। বাভুমার জায়গায় টনি ডি জর্জি এবং ডেন প্যাটারসনের জায়গায় ফিরেছেন গতিময় পেসার আনরিখ নর্কিয়া।























