গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় ইয়াবাসহ ২ সহোদর গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / 144
পাংশা থানার পুলিশ গতকাল শনিবার ইয়াবাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে।
পাংশা থানা সূত্র জানায়, শনিবার পাংশা উপজেলার মাগুড়াডাঙ্গি মধ্যপাড়া থেকে দুই সহোদর মাসুম শেখ ও মারুফ শেখকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারা একই গ্রামের মনিরুল শেখের ছেলে।
পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, মাসুম ও মারুফ দুজনে ইয়াবা ব্যবসার পাশাপাশি সেবনও করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পাংশা থানায় একাধিক মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
Tag :


























